ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২২, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার সান্তাহারে ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রহিমা বেগম (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রহিমা বেগম সান্তাহার শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলাম নজুর স্ত্রী ।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, রহিমা বেগম দীর্ঘ দিন ধরে সান্তাহার শহরে মাদক বিক্রি করছে এমন সংবাদ পেয়ে নতুন বাজার এলাকায় অভিযান চালায়।

গতকাল মঙ্গলবার সকাল ৮ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রহিমা বেগমকে ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করি। গ্রেফতারকৃত রহিমা বেগমকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্