সান্তাহারে আন্তঃনগর বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন বিকল
প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বন্ধ হয়ে রয়েছে ওই লাইনের ট্রেন চলাচল।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে সান্তাহার জংশন ষ্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পর ষ্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
৩ দিন ঘন্টা ২৫ মিনিট পর দুপুর ১টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ইঞ্জিনের সহকারি চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি ষ্টেশন থেকে ছেড়ে আসার পর ষ্টেশনের আউটার সিগন্যালের নিকট পৌছেলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে ।
এ অবস্থায় সকাল পৌনে ১০টা পর্যন্ত সেখানেই আটকা পড়ে রয়েছে । এ ব্যাপারে সান্তাহার ষ্টেশনের সহকারি ষ্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের নিকট আটকা পড়ে রয়েছে। ট্রেনটির সান্তাহার পৌঁছার নিদিষ্ট সময় সকাল পৌনে নয়টায় হলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে সান্তাহার পৌছে।
এরপর সেটি ষ্টেশন থেকে পৌনে ১০টার দিকে ছেড়ে যাওয়ার পর ঘটনাস্থলে ইঞ্জিন বিকল হয় এবং সেখানেই ট্রেন আটকা পড়ে । এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় সেখানে ট্রেনে আটকা পড়া যাত্রীদের মধ্যে সান্তাহারের এনামুল হক জানান, তাঁর রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নিদিষ্ট সময় না যাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন।
জয়পুরহাটের আল আমিন জানান, তাঁর সাথে রোগী রয়েছেন তাঁরা চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছেন। রোগী নিয়ে তাঁকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ।
এ বিষয়ে সহকারি ষ্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, বিষয়টি রেলওয়ে উধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটে রাজশাহী অভিমুখে ছেড়ে গেছে।
স/এষ্

