সাধু সেজেছি
—আনান বাউল
নকল হইতে সাবধান লেখা
নকল পণ্যের গায়,
কেডা সাধু, কেডা শয়তান
চেনা বড় দায়।।
সাধু তো হইনি আমি
সাধু সেজেছি
ফাঁকতালে বাঘ মারতে সাধুর
বুলি ধরেছি।।
সাজা গুরু বাঁজা নারী
শিষ্য করে বাড়ি বাড়ি
খুজলে মেলে গোটা চারি
অমন গুরুর খ্যাতা পুড়ি।।
স/এষ্

