ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাকিবের অজুহাত মানছেন না ভক্তরা, চাপে দেশ ছাড়লেন রাতে

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৬, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাকিবের অজুহাত মানছেন না ভক্তরা, চাপে দেশ ছাড়লেন রাতে

রাহুল রাজ।। কথায় আছে শাসন করা তারই সাজে সোহাগ করেন যে, সাকিব আল হাসানের বেলায় অক্ষরে অক্ষরে বচনটি মিলে গেছে। বিশ^কাপ চলাচলে নিজের ইচ্ছামতো দলকে ছেড়ে চলে এসেছেন বাংলাদেশে।

কারণ হিসাবে দাঁড় করিয়েছেন নিজের টেকনিক সমাধানে প্রিয় কোচ নাজমুল আবেদীন ফাহিমের স্মরণাপন্ন হয়েছেন তিনি। কিন্তু এই অজুহাতকে কোনোভাবেই বাংলার ক্রিকেট প্রেমীরা মেনে নিতে পারেনি।

নিজেদের ক্ষোভ ঝাঁড়তে গতকাল জড়ো হয়েছিলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সাকিবকে দেখা মাত্রই গলা ছেড়ে চিৎকার দিয়েছে ‘ভুয়া-ভুয়া’ বলে। বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বলা হয় সাকিব আল হাসানকে।

মাঠে ও মাঠের বাইরে সবসময়ই আলোচনার শীর্ষে থাকেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়তো এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেলো মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক।

বুধবার অনুশীলন করেছেন। বৃহস্পতিবার সকালেও অনুশীলন করেছেন সাকিব। প্রায় তিন ঘণ্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব।

ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করেন টাইগার অধিনায়ক। বুধবার একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

এদিকে ক্রিকেট মাঠ ও মাঠের বাইরেও সব সময় আলোচনায় থাকেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স এমনিতেই একদম ভালো যাচ্ছে না তার। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা কলকাতায়। কিন্তু দলের বাকিরা এখানে এলেও আসেননি অধিনায়ক।

তিনি মুম্বাই থেকে ফিরে গেছেন দেশে। অথচ বাংলাদেশ দলে কোচিং স্টাফের কমতি নেই। জেমি সিডন্সকে সরিয়ে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ নেই। তবে সহকারী কোচ নিক পোথাস ব্যাটিং স্পেশালিস্ট, হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের তাই।

তাদের রেখে বিশ্বকাপের মাঝপথে অধিনায়কের দেশে ফেরা কি বিসিবির জন্য বিব্রতকর। জানতে চাইলে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরাও কোচের কাছে জানতে চেয়েছি, সাকিব কীভাবে ছুটি পেলো। কোচের কাছে সে বলে গেছে ব্যক্তিগত কারণে যাচ্ছে।

একরকম অজ্ঞাতসারে মুম্বাই থেকে ঢাকায় উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। পরে জানা যায়, দলের হেড কোচ চন্দিকা হাথুরু সিংহের কাছ থেকে ব্যক্তিগত কারণের কথা বলে ছুটি নিয়েছেন অধিনায়ক। এই ছুটি আজ শেষ হওয়ার কথা।

তবে দলের টিম অপারেশনস ম্যানেজার রাবীদ ইমাম জানান, বিশেষ পরিস্থিতির কারণে গতকাল সন্ধ্যায় কলকাতার ফ্লাইটে দলের সঙ্গে যোগ দেন সাকিব। যদিও সাকিবের ছুটি নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়নি। বরং ঢাকা থেকে খবরটি পৌঁছে ভারতে। যদিও ছুটি কেন সংক্ষিপ্ত করা হলো- সে কারণটি জানানো হয়নি দলের পক্ষ থেকে।

তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, ঢাকা থেকে বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সাকিবকে ছুটি দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন হেড কোচকে। এর প্রেক্ষিতে কলকাতা থেকে ফোন যায় সাকিবের কাছে, যেন তিনি সত্বর ফিরে আসেন। অবশ্য নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে কম সমালোচিতও হতে হয়নি তাকে। তবে সব যেন ছাড়িয়ে গেল এবার।

বিশ্বকাপের আগমুহূর্তে বিতর্কিত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশের একাংশের সমর্থকের চক্ষুশূল হন সাকিব। বিশ্বমঞ্চে নিজের বিবর্ণ পারফরম্যান্স ও দলের ভরাডুবি বিতর্ক আরও উসকে দিয়েছে। সমালোচনার তীর এখন সাকিবের দিকে।

বাংলাদেশের ক্রিকেটে ট্রল বা কোনো একজন নির্দিষ্ট ক্রিকেটারকে টার্গেট করে সমালোচনা নতুন কিছু নয়। তবে সাকিব আল হাসান গতকাল যে পরিস্থিতির মুখে পড়লেন, এটি নজিরবিহীন। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

জুয়ার বিজ্ঞাপন করে নিষেধাজ্ঞায়ও পড়েছেন। তবে কখনোই এভাবে সমর্থকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। প্রতিবার যেমন হয়, বিশ্বকাপের আগে নানা নাটক ও থ্রিলার মঞ্চায়িত হয় দেশের ক্রিকেটে। আইসিসির বেধে দেওয়া শেষ সময়ে এসে অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়।

যা নিয়ে তোপের মুখে পড়ে বিসিবি। তামিমভক্তদের অভিযোগের আঙুল নতুন করে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসানের দিকেও ছিল। তবুও নিয়োমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, সাকিব নিজের ক্যারিয়ারকেই বড় করে দেখবে বলে দাবি করেছেন অনেকে।

স/এষ্