ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, বিজিবির হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৩১, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, বিজিবির হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

মো. সাইদুল ইসলাম ।। যশোরের শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি শেখ মফিজুর রহমান (২৯) কে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে বিজিবি।

শনিবার (৩১ আগষ্ট) বিকালে বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ফেনসিডিল ও পত্রিকার স্টিকার লেখা হোন্ডা মটরসাইকেল সহ তাকে আটক করে।

আটক শেখ মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলো।

বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে যাচ্ছে।

এসময় বিজিবির একটি আভিযানিক দল পান্তাপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)।

ফেনসিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

স/রা