ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সরকারি কর্মচারীদের দক্ষ সংগঠক তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ৭, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মচারীদের দক্ষ সংগঠক তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা

আব্দুল কাদের সাইফুল : গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ও পরিবার-পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির সাবেক সভাপতি মরহুম তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সংগঠনের সদস্য ও সহকর্মীগণ। এসময় আবেগ ও শ্রদ্ধাভরে স্মরণ করেন তাকে উপস্থিত সবাই।

শনিবার ( ৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আবদুস সালাম হলরুমে তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শরীফ। বিশেষ অতিথি ছিলেন মোঃ আফসার আলী, মো: নজরুল ইসলাম, মহাসচিব, গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মো: আইয়ুব আলী, আহ্বায়ক, শোক সভা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মামুনুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শরিফ বলেন, মরহুম তোফায়েল আমাদের শোক সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ, আমাকে যখন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ফোন করা হয়। তখন আমি শত ব্যস্ততা ও প্রতিকূল অবস্থা এড়িয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সম্মতি প্রদান করি।

তিনি বলেন, তোফায়েল আহমেদ ছিল আমার বন্ধু, ভাই ও সহযোদ্ধা। তার আন্তরিকতা ও শ্রদ্ধা সবসময় আমাকে পুলকিত করতো। তার মত সংগঠক আজকে বড় প্রয়োজন। আমরা হয়তো একটা সময় তাকে ভুলে যাবো। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেননা, এখন ভুলে যাওয়ারই অভ্যাস চলছে আমাদের মধ্যে, তবে আমি মনে করি একজন দক্ষ সংগঠক তোফায়েল আহমেদকে ভুলে যাওয়া অসম ্ভ্ভব। তাকে আমাদের প্রয়োজনে সবসময় স্মরণ রাখতে হবে।

সংগঠনের সভাপতি আইয়ুব আলী বলেন, তোফায়েল আমাদের মতো সৎমানুষ বর্তমান যুগে পাওয়া দুরুহ ব্যাপার। তিনি যে কারো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন। নিজের জীবন সম্পর্কে ভাবতেন না। এমনকি, সংগঠন চালাতে গিয়ে তিনি তার পকেট থেকে অনেক টাকা-পয়সা খরচ করেছেন। কেউ যদি তার কাছে টাকা পয়সা পান। তাহলে, তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। এমনকি তিনি যদি কারো কাছে টাকা পয়সা পেয়ে থাকেন। সেটাও তার পরিবারের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।

মহাসচিব নজরুল ইসলাম বলেন, মরহুম তোফায়েল আমাদের সাথে আমার আত্মার সম্পর্ক ছিল। তিনি সবসময় আমাকে একজন বন্ধু ও ছোট ভাই হিসেবে গণ্য করতেন। আমি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তার থেকে শিখেছি। তিনি যদি এখন বেঁচে থাকতেন। তাহলে আমাদের এই সংগঠনের সফলতা আরো বৃদ্ধি পেতো। এমনকি সংগঠনের সদস্যের জন্য অনেক কাজ করে যেতে পারতেন। আজকে তার স্মরণ সভায় আমি আবেগ আপ্লুত ও ব্যথীত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাই। এমনকি, আমরা তার পরিবারকে এ বলে আশ্বস্ত করতে চাই। একজন তোফায়েল আহমেদ চলে গেছেন। কিন্তু আমরা হাজারো তোফায়েল আহমেদ এখানে উপস্থিত আছি। আমরা আপনাদের পাশে থাকব সবসময়।

উক্ত শোকসভায় আরো উপস্থিত ছিলেন মরহুম তোফায়েল আহমেদের ছেলে-মেয়ে, মেয়ের জামাই, নাতি, তার তিন ভাই, সহকর্মীগণ, উক্ত সংগঠনের সহযোদ্ধাগণ ও বিভিন্ন পেশাজীবীর মানুষ।

স/এষ্