ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সদর উপজেলা ও মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১১, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সদর উপজেলা ও মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ দুপুরে নেত্রকোনা সদর উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এরপর তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব উইমেন্স কর্ণার ও নারী কর্মকর্তাদের জন্য নির্মিত প্রার্থনা কক্ষ, ব্রেস্ট ফিডিং কর্ণার এর উদ্বোধন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পরে তিনি নেত্রকোনা মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অস্ত্রাগার, মালখানা ও বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স/বি