ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সংবাদ প্রকাশের পর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ 

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৩০, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার

সংবাদ প্রকাশের পর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ 

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- চমক নিউজ ডট কমে সংবাদ প্রকাশের পর  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কে নিম্নমানের নিন্মমানের  নির্মাণসামগ্রী ব্যবহার অভিযোগে সংবাদ প্রকাশের পর ল্যাব টেস্টের জন্য সড়ক থেকে নমুনা সংগ্রহ করেছে ময়মনসিংহ জেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়। রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএইচ এন্টারপ্রাইজকে। 
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদপত্রে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশ হয়। খবরটি ময়মনসিংহ জেলা এলজিইডি কার্যালয়ের প্রধান প্রকৌশলী এনায়েত কবীরের দৃস্টি গোচর হলে তিনি সড়কে ব্যবহৃত নির্মাণসামগ্রীগুলো ল্যাব টেস্টের নির্দেশ দেন।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বর্মন দেব বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়মনসিংহ জেলা চীপ ইঞ্জিনিয়ার স্যারের নির্দেশে সড়ক থেকে নমুনা সংগ্রহ করে এলজিইডির ল্যাবে পাঠানো হয়েছে। আজ (বুধবার) সকালে ময়মনসিংহ থেকে ল্যাবের টেকনিক্যাল পারসনরা এসে এ নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আইআরআইডিপি প্রকল্পের আওতায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্যাদেশ দেয়া হয়েছে গত বছর ডিসেম্বরে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা ছিলো।
সম্প্রতি সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএইচ এন্টারপ্রাইজের বিরুদ্ধে।
ঠিকাদার আল আমিন কাজ বন্ধ রাখার নির্দেশের বিষয়টি স্বীকার করেছেন।
স/বি