ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখীপুরে মাদ্রাসা এমপিওভূক্ত হওয়ায় এমপিকে গণসংবর্ধনা

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৮, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সখীপুরে মাদ্রাসা এমপিওভূক্ত হওয়ায় এমপিকে গণসংবর্ধনা

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘদিন পর বেড়বাড়ী দাখিল মাদ্রাসা এমপিওভূক্ত করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(২৮ জুলাই) বিকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর আহমেদের সভাপতিত্ত্বে সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮(বাসাইল- সখীপুর)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ।

প্রধান অতিথি এসময় বলেন, আমি শততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার এবং আমি কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন করা আমার দায়িত্ব। উন্নয়ন হচ্ছে এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সকল ধরনের উন্নয়নই হবে।

অন্যদের মধ্যে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, মাদ্রাসা সুপার কামরুজ্জামানসহ ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স/এষ্