ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখীপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৭, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সখীপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রনীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সখীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আহসানুল বাসার।

অন্যান্যদের মধ্যে এ সময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, ডিপিডি কৃষিবিদ মোস্তফা কামাল, সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষিবিদ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন ও কৃষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

অবহিতকরণ কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন এলাকার ৮০ জন কৃষক ও সংশ্লিষ্ট অন্যান্যরা অংশগ্রহণ করেন।

স/এস্