সখিপুর-বাটাজোড় সড়কের কাজের উদ্বোধন করেন এমপি জোয়াহের
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখিপুরের প্রাণকেন্দ্র মুক্তার ফোয়ারা চত্বর থেকে পূর্বদিকে সখিপুর-বাটাজোড় সড়কটি সখিপুর ও ভালুকা উপজেলার যোগাযোগের একটি অন্যতম সেতুবন্ধন।
উপজেলা শহরের প্রাণকেন্দ্র থেকে জেলখানা মোড় পর্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রায় এক কিলোমিটার সড়ক এইচবিবি থাকায় এবং বাটাজোড় পর্যন্ত সখিপুর সীমানার সড়কে খানাখন্দের কারণে জনসাধারণকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। শনিবার ১৩ নভেম্বর সকালে এই গুরুত্বপূর্ণ সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।
ফলক উন্মোচনের মাধ্যমে সখিপুর-বাটাজোড় সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (টাঙ্গাইল-৮) বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। সড়কটির দৈর্ঘ্য ৯২২০ মিটার ও প্রস্থ ১৮ ফুট।
সখিপুর-বাটাজোড় সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কমাল লেবু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আবু হানিফ আজাদ, ৪নং যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিক-ই রাসেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আজাদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু, বিআরডিবি চেয়ারম্যান কে বি এম রুহুল আমিন, উপজেলা যুবলীগ আহবায়ক এম এ সবুর ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা এলজিইডি’র প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান জানান,সখিপুর-বাটাজোড় সড়ক পুনর্বাসন কাজের আওতায় ১০৫২ মিটার আরসিসি এবং বাটাজোর পর্যন্ত সখিপুর সীমানায় কার্পেটিংসহ মোট ৯২২০ মিটার রাস্তার উন্নয়ন কাজ আশা করি দু-একদিনের মধ্যেই শুরু করা হবে।
উদ্বোধনী বক্তব্যে এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, সখিপুরে অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, অন্যান্য উন্নয়নমূলক কাজও হচ্ছে। করোনাকালীন সময়ে কাজের একটু ধীর গতি থাকলেও একাধিক উন্নয়ন কাজের উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন,অতীতের চেয়ে আরো দ্রুত জনকল্যাণ মূলক সকল কাজের বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন।
স/অ

