সখিপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধ : টাঙ্গাইলের সখিপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সখিপুর পৌরসভা আয়োজনে বুধবার(২২জুন)সকালে পৌরসভা কার্যালয়ে ২০২২-২০২৩ ইং উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ২৭ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৮৫৬ টাকার প্রাক বাজেট ঘোষণা করেন। যেখানে মোট ব্যয় ২৭ কোটি ২ লাখ ৯৮ হাজার ৮৫৬ টাকা ও স্থিতি ৫০ লাখ টাকা।
এ উন্মুক্ত বাজেট অধিবেশনে সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
সখিপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ রহিজ উদ্দিন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই রাসেল, বীর মুক্তিযোদ্ধা এস.এম আমজাদ হোসেন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল্লাহ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি মুসলিমা খাতুন, সুলতান শরীফ পান্না, কামরুল হাসানসহ সখিপুর পৌরসভায় বসবাসরত রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
স/এষ্

