ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে শেখ কামাল ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে শেখ কামাল ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শেখ কামাল ফুটবল লীগ ২০২১ এর ফাইনাল খেলা স্থানীয় সৃষ্টি সংঘ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক শওকত শিকদার,সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)একে সাইদুল হক ভুঁইয়া প্রমুখ।

ফাইনাল খেলায় সবুজ বিপ্লব ক্লাব সখিপুর বনাম সখিপুর ক্রীড় ঐক্য ক্লাব অংশগ্রহন করেন। এতে সখিপুর ক্রীড় ঐক্য ক্লাব টাইব্রেকারে জয়লাভ করে। বিজয়ী ও বিজিত দলের মধ্যে প্রধান অতিথি ট্রফি তুলে দেন।

স/অ