সখিপুরে মানবাধিকার কমিশনের সম্মেলন অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন সখিপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।
সখিপুর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সখিপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন,ওসি(তদন্ত)রুহুল আমীন, জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডা.সৈয়দ মাহমুদ,তথ্য-যোগাযোগ ও গবেষণা সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম,মহিলা বিষয়ক সম্পাদক নাহার চাকলাদার,অধ্যাপক খান মোহাম্মদ সেলিম,ইয়ারুম তালুকদার, আবদুল আজিজ বিএসসি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, কামরুল হাসান তারেক সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
স/এষ্

