ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪মে)বিকেল ৪টায় সখিপুরের ঐতিহ্যবাহী সৃষ্টিসংঘ মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে মোট নয়টি দল অংশগ্রহণ করে এবং ফাইনাল ফুটবল খেলায় কাকড়াজান ইউনিয়ন একাদশ বনাম দাড়িয়াপুর ইউনিয়ন একাদশ নামে দুটি দল অংশগ্রহণ করে।

ফাইনাল ফুটবল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে থাকা) মো.হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

খেলায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম.ও গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম বাদল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সম্পাদক সাজ্জাদ লতিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিগণ ও কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক রোদ্রের তাপদাহ ও প্রচন্ড গরমকে উপেক্ষা করে উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব-১৭ ফাইনাল ফুটবল খেলায় কাকড়াজান ইউনিয়ন একাদশ দাড়িয়াপুর ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। পরিশেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে উপস্থিত অতিথিবৃন্দ ট্রফি তুলে দেন।

স/এষ্