ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে প্রতিমা ভাঙচুর ও নিপীড়নের বিচার চেয়ে প্রতিবাদ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে প্রতিমা ভাঙচুর ও নিপীড়নের বিচার চেয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নিঃশর্ত মুক্তির দাবি, প্রতিমা ভাঙচুর ও নির্যাতন নিপীড়নের বিচার চেয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সখিপুর উপজেলা শাখার ব্যানারে প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সমাবেশে সখিপুর উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এসময় পূজা উদযাপন পরিষদ সখিপুর উপজেলা শাখার সভাপতি অমর চন্দ্র সরকার বলেন,সারা বাংলাদেশের পূজা উদযাপন কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আমরা সারা দেশের কোথাও কোনো প্রতিমা ভাঙচুর,নির্যাতনসহ সহিংসতামুলক কর্মকাণ্ড আশা করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাই আমাদের শারদীয় দূর্গা পুজাসহ বছরের সকল পূজা অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সরকারের সার্বিক সহযোগিতা কামনা করি।

অন্যান্যদের মধ্যে এসময় পূজা উদযাপন পরিষদ সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অখিল প্রিয় সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবিন কুমার বর্মন,তক্তারচালা কামারপাড়া জয় দুর্গা মন্দিরের সভাপতি প্রশান্ত কুমার সরকার,খুশী মোহন বর্মন সহ সখিপুর উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি -সম্পাদকসহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

স/অ