সখিপুরে কাকড়াজান ইউনিয়ন যুবলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল সখিপুরের ১নং কাকড়াজান ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল)গড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক বৃন্দের সঞ্চালনায় ইফতার মাহফিলে এসময় ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাহের বিএসসি, জেলা আওয়ামী যুবলীগের সহ- সম্পাদক মুর্শেদ মজনু,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম.এ সবুর, যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, উপজেলা যুবলীগ নেতা তপু সিকদার, উপজেলা যুবলীগ সদস্য ফয়জুর রহমান, জাহিদ হাসান, কাকড়াজান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, ফরহাদ হোসেন ও শহর ছাত্রলীগ নেতা রিফাতসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইফতার মাহফিলে দোয়া ও উপস্থিত প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের মাঝে ইফতার বিতরণ এর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
স/এষ্

