ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ৪ প্রার্থী

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১১, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ৪ প্রার্থী

শরিফুল ইসলাম বাবলু,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দ্বিতীয় দফায় সারা বাংলাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই ধারাবাহিকতায় ঢাকা বিভাগে ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আগামী ১১নভেম্বর ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে ১নং কাকড়াজান ইউনিয়ন,২নং বহেড়াতৈল ইউনিয়ন,৪নং যাদবপুর ইউনিয়ন এবং ৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদ।

জানা যায়,বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সর্বসম্মতিক্রমে সখিপুরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১নং কাকড়াজান ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, ২নং বহেড়াতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: ওয়াদুদ হোসেন,৪নং যাদবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও বর্তমান চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, ৮নং বহুরিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম আগামী ১১ই নভেম্বর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন।

স/বি