সখিপুরস্থ বহেড়াতৈল ইউনিয়ন সমিতির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে “সখীপুরস্থ বহেড়াতৈল ইউনিয়ন সমিতির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সখিপুর আবাসিক মহিলা কলেজ রোডে রুপালি ব্যাংক ভবনের তৃতীয় তলায় আয়োজিত ইফতার মাহফিলে সমিতির সদস্যসহ প্রায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
বি.কে.বি এর সাবেক ডিজিএম ও সখিপুরস্থ বহেড়াতৈল ইউনিয়ন সমিতির সভাপতি মেছের উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সঞ্চালনায় এসময় সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের এনাটমী এন্ড হিস্টোলজী বিভাগের প্রধান ড. রফিকুল ইসলাম, সখিপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সখিপুরস্থ বহেড়াতৈল ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক রেনুবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিল অন্যান্যদের মধ্যে এসময় উপজেলা পরিষদের সাবেক যুগ্ম সচিব কৃষিবিদ লিয়াকত হোসেন, হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক পীরজাদা আতাউর রহমান ফারুক, সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, প্রকৌশলী নুরুল ইসলাম, সখিপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা দোয়া ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করে সমিতির সাধারণ সম্পাদক রেনুবর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
স/এষ্

