সকাল সন্ধ্যা হরতালের প্রভাব রাজধানীর উত্তরার
মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। বিএনপি জামাতের সারাদেশে ডাকা হরতালের সমর্থনে রাজধানী উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির। মিছিলকারীরা পুলিশের একটি মাইক্রো বাস ও একটি বিআরটিসি দোতলা বাস ভাঙচুর করেন। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিমউদ্দিন রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলিতে আজ (রোববার) সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলাম ও উত্তরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে উত্তরা পশ্চিম থানা ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসিমউদ্দিন মোড় এলাকায় এসে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১২-এর একটি গাড়ি ও বিআরটিসির দোতলা একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে এপিবিএন-১২ পুলিশের পক্ষ থেকে বলাহয ‘তাদের গাড়িটি মোহাম্মদপুর থেকে একজন ডাক্তার নিয়ে এপিবিএন হেডকোয়ার্টারে আসার পথে জসিমউদ্দিন মোড়ে ভাঙচুরের কবলে পড়ে।
পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেছে এপিবিএন। সেই সঙ্গে মো. আউয়াল (৩২), মো. আব্দুর রউফ (৪৭) নামের দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতের খিলক্ষেতের ৪৮ নম্বর ওয়ার্ডের আহবায়ক এবং বিমানবন্দর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘জসিম উদ্দিন এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।অন্যদিকে বিএনপির কোন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে কোন মিছিল মিটিং করতে দেখা যায়নি। হালকা পাতলা যান চলাচল অব্যাহত ছিল।
স/এষ্

