ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার জিআর ২৬২/২৩ (সদর) ও জিআর নং-২২৬/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার যতরপুর গ্রামের ইয়াবর মিয়ার ছেলে সাকুর মিয়া (২৬) ও শহরতলীর দক্ষিণ ভাড়াউড়া গ্রামের বাদল কুমার সরকারের ছেলে সুজন কুমার সরকারকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ২ আসামিকে সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স/এষ্