ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীনগর তন্তরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

admin
জানুয়ারি ৪, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগর তন্তরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃতারিকুল ইসলামঃ পৌষের তীব্র শীত আর ঘনকুয়াশায় সাথে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যয়ের মুখে।ঠিক এই সময়ে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপহার হিসেবে দুস্থ্য অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে নতুন বছরেও শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে ৪৫০জন অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

০৪ জানুয়ারী বুধবার বেলা১১টার দিকে তন্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই মানবিক জি আর কম্বল বিতরণ করা হয়।তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর এর পরিচালনায় ও সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় এই কম্বল বিতরন করা হয়। পর্যায়ক্রমে নয়টি ওয়ার্ডের অসহায় দের মাঝে এই কম্বল বিতরন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন,তন্তর ইউনিয়ন ট্যাগ অফিসার মোহাম্মদ মনজু দেওয়ান।তন্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম,মোঃ হুমায়ন শিকদার,আঃ আজিজ শিকদার,মাহমুদ ইউসুফ সাগর,সফিকুল ইসলাম,মহিলা ইউপি সদস্য কামরুন নাহার চৌধুরী,আলেয়া বেগম,পারভিন সুলতানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স/অ