ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্যামপুরে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টারসহ গ্রেফতার-১

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৭, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শ্যামপুরে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টারসহ গ্রেফতার-১

মনির হোসেন জীবন : রাজধানীর শ্যামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতের নাম মোঃ লোকমান হোসেন (৪৭)। ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার আলুকান্দা গ্রামের বাসিন্দা সে। আজ র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ এন্ড মিডিয়া) বীণা রানী দাস এসব তথ্য জানান।

বীণা রানী দাস জানান, গোয়েন্দা সংবাদ এবং ইতি পূর্বে অবৈধ নেটওয়ার্ক জ্যামার আটককৃত ব্যবসায়ীদের দেয়া তথ্যমতে র‌্যাব-৩ জানতে পারে, অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন যাবৎ রাজধানীর শ্যামপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছে। পরে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল এবং বিটিআরসি এর প্রতিনিধিরা যৌথভাবে সোমবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী মোঃ লোকমান হোসেন (৪৭)কে গ্রেফতার করে।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, এসময় তার নিকট থেকে মোবাইল নেটওয়ার্ক বুস্টার/রিপিটার ৭টি, বুস্টারের আউটডোর এ্যান্টিনা ২৯ টি, বুস্টারের ইনডোর এ্যান্টিনা ৫৪ টি, বুস্টারের ক্যাবল ২টি, মোবাইল ফোন ১টি এবং সীমকার্ড ২ টি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত লোকমান র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছিল। ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ এর অন্যান্য যন্ত্রাংশ লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, বিটিআরসির অনুমোদন ব্যতিত এসকল যন্ত্র এবং যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় বাংলাদেশের আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই সকল মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার সরঞ্জামদি সমূহ অবৈধ ভাবে বিক্রয় করায় সরকার বছরে বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা অবৈধভাবে অধিক হারে লাভবান হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।

স/এষ্