ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্বশুর বাড়ীর নির্যাতনে জামাতার ফাঁসিতে ঝুলে আত্নহত্যা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১২, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুর বাড়ীর নির্যাতনে জামাতার ফাঁসিতে ঝুলে আত্নহত্যা

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- শ্বশুর বাড়ীর নির্যাতনে জামাতা রাব্বি (২৫) ফাঁসিতে ঝুলে আতœহত্যা করেছে। এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে (১২ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোলকপুর মহল্লায়। রাব্বি গোলকপুর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল।

রিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের জামালের মেয়ে রোজিনার সাথে রাব্বির প্রেমের সর্ম্পকে বিয়ে হয়। সে বিয়ে রোজিনার বাবা ও তার পরিবার মেনে নিতে পারেনি। ৭/৮ মাস সংসার করার পর গত ১০ দিন পূর্বে জামাল তার মেয়ে রোজিনাকে জোরপূর্বক রাব্বির বাড়ী থেকে নিয়ে যায়।

ঘটনার দিন রাব্বির বোন জামাই আতাহার রোজিনাকে আনতে গেলে তাকে গালাগালিজ করে ফিরিয়ে দেয়। পরে রাব্বি তার স্ত্রীকে আনতে গেলে শ^শুর বাড়ীর লোক জন তাকে মারধর করে তাকেও তাড়িয়ে দেয়। একপর্যায়ে রাব্বির মা রোজিনাকে আনতে গেলে তাকেও রোজিনার বাবা মারধর করে হাত ভেঙ্গে দেয়। সেই লজ্জা ও ক্ষোভে রাব্বি নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে। বর্তমানে রাব্বির মা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

অন্তঃসত্বা রোজিনাসহ তার পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা করা হবে।

স/বি