শেখ হাসিনার ফাঁসির দাবীতে গৌরীপুর বিএনপির বিক্ষোভ মিছিল
গৌরীপুর প্রতিনিধি।। ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া নামক স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি গুলি করে। এ সময় নিহত হয় নুর আলম সিদ্দিকী, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ।
নিহতদের বিচারের দাবীতে ২৪ আগস্ট (শনিবার) বিকালে ডৌহাখলা ইউনিয়ন বিএনপি বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি‘র সদস্য আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা তোতা মিয়া, মাজহারুল ইসলাম মধু, সাইদুল খান, হাবিজুর রহমান, উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হুমাযুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদল নেতা শেখ বিপ্লব, সিদ্দিকুর রহমান, এনামুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুর, রুবেল প্রমুখ।
স/এষ্

