ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ- কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ১৪, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ- কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ “নিশি অবসানপ্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত! আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে, পুরাতন অপরাধ যত।”- রবীন্দ্রনাথ ঠাকুর ।।

“তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় তোরা সব জয়ধ্বনি কর”!! – কাজী নজরুল ইসলাম ।। পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন ।

পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে । বঙ্গাব্দের সূচনা নিয়ে বিভিন্ন মতবাদ বা ধারণা প্রচলিত আছে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ । স্বপ্ন পূরণের প্রত্যাশায় তথা সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে এলাকাবাসী তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষ আসে তারুণ্যের আলোকিত প্রদীপ হাতে নিয়ে । ইহা নির্মল আনন্দের উৎসধারা – আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা । এটি বাঙালির সার্বজনীন লোকউৎসব । এই দিনটি আমাদের কাছে মুক্তির বার্তা নিয়ে আসে । মুক্তি হলো প্রাত্যহিকতার জীর্ণ জীবন থেকে, মুক্তি হলো প্রতিদিনের ক্ষুদ্র ও আত্মসর্বস্ব জীবনের গণ্ডি থেকে, মুক্তি হলো চিত্তের দীনতা ও হতাশা থেকে । এই দিন আমাদের কাছে পরম আশ্বাসের ও পরম প্রার্থনার । কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ আরও বলেন, এই পুণ্য দিনে আমরা লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য ।

বর্ষারম্ভের পুণ্য মুহূর্তে নবোদিত সূর্যের আলোর ঝরনা ধারায় আমরা শুচিত হয়ে অনুভব করি পরম প্রেমময়ের আনন্দ স্পর্শ । আমাদের স্বার্থপরতা ও ক্ষুদ্রতার গন্ডি পেরিয়ে আমরা এই দিনে মিলনের উদার উৎসব প্রাঙ্গণে এসে সম্মিলিত হই ।

আমাদের জাতীয় চেতনা বা বাঙালি সত্তা তথা বাঙালি সমাজ-সংস্কৃতির অস্থিমজ্জার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে বাংলা নববর্ষ । নববর্ষ অনবদ্য আনন্দের এক মিলনোৎসব – এটি অখণ্ড বাঙালি জাতির তথা অবিছিন্ন সত্তার উৎসব । এটি আমাদের অতীত ঐতিহ্যকে জাগ্রত করে, বর্তমানের মূল্যায়ন ঘটায়, জাতির আগামী দিনের রুপ রেখার দিক নির্দেশনা দেয় । নববর্ষ আমাদের গৌরব । এই দিনে অনাগত দিনের স্বপ্ন ও সম্ভাবনার জন্য জাতি নিজেকে প্রস্তুত করে । নববর্ষ সকল মানুষের কাছে নতুন জীবনের দ্বার উন্মোচিত করে ।

এই দিনে ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা কামনা করি উজ্জ্বল ভবিষ্যতের । কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ আরও বলেন, নববর্ষ মানুষের কাছে নব জীবনের দ্বার উন্মোচিত করুক । নববর্ষে আমরাও যেন বিশ্বকবির আহ্বানে সাড়া দিয়ে বলি – “নব আনন্দে জাগো আজি নব রবিকিরনে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে” । সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে নতুন দিনের শুভ সূচনা হোক, জাতি খুঁজে নিক নতুন মুক্তির দিশারী ।

নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে বাঙালির বাঙালিত্ব বিশ্বাসত্ব হোক, বাঙালি সংস্কৃতি মর্যাদা পাক বিশ্বের দরবারে । আপন আত্মা ও সংস্কৃতির সমৃদ্ধির দিকে বাঙালি যত্নবান হয়ে উঠুক । নববর্ষে বাঙালিত্ব এবং বাঙালি সংস্কৃতির পবিত্র উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জীবনের সকল অন্ধকার দূরীভ‚ত হয়ে নতুন বছর ভরে উঠুক নতুন জীবনের আশার আলোয় ।

আসুন, পহেলা বৈশাখকে সামনে রেখে আমরা আমাদের মধ্যকার সকল বিভেদ ও দ্বিধা দূর করতে সচেষ্ট হই । আমরা জাগ্রত হই অখণ্ড জাতীয় চেতনায় – আমরা আবদ্ধ হই আগামীর গর্বিত প্রেরণায়।