ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিশু, কিশোর- কিশোরীদের সচেতনামূলক করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম- মজিবর রহমান

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ১১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর- কিশোরীদের সচেতনামূলক করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম – অতিরিক্ত সচিব মজিবর রহমান

ঢাকা, ১১ জানুয়ারী, ২০২৪ (বাসস): জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক মো: মজিবর রহমান বলেছেন, বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে মিডিয়া কর্মীদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি সোসাল মিডিয়াতে ও গুরুত্ব রাখতে হবে, এ নিয়ে ভাবতে হবে এবং শিশুদেরকে অনুপ্রাণিত করতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সুগন্ধা হলরুমে অনুষ্টিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং

 তথ্য ও সম্প্রচারমন্ত্রনালয়ের উদ্যোগে তিন ব্যাপী শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম প্রকল্প প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের মাঝে সনদ বিতরন কালে এসব কথা বলেন।

মজিবর রহমান নারীর সক্ষমতায় বিষয় উল্লেখ করে বলেন, শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেত করতে কাজ করে যাচেছ ইউনিসেফ। এতে কি ধরনের প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের আচার আচরণে জনমানুষের প্রতিফলন ও হয়। এফএম রেডিও ও কমিউনিটি রেডিও এ বিষয় নিয়ে কাজ করছে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল গুলোও দায়বদ্ধতা আছে। তবে, আমাদের আজকের প্রশিক্ষণটা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করে তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অধিকার বঞ্চিতের ফলে জাতির ভবিষতের অন্ধকার। প্রশিক্ষণ মানুষকে সমৃদ্ধ করে।

তিনি আরো বলেন, আমাদের দেশের নারীরা আজ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উৎপাদন করছে। পরবর্তীতে তারা সেগুলো বিক্রি করে অনেকেই সংসার চালাচেছ। আমি আমার অধিকার নিয়ে কাজ করতে পাচ্ছি । নারীরা লাঞ্ছিত হয় এবং অধিকার বঞ্চিত হয়।

কর্মশালা ও সনদবিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন

একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম,কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড, ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।

 এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারী, বেসরকারি সংস্হার প্রতিনিধিসহ ২০ জন প্রশিক্ষণার্থীরা উপস্হিত ছিলেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রশিক্ষণ সনদ ২০২৪ বিতরণ করেন।