ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিশু উদ্ধারে গ্রেফতার সহায়তা চায় পুলিশ

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

শিশু উদ্ধারে গ্রেফতার সহায়তা চায় পুলিশ

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা।। ছবিতে প্রদর্শিত ব্যক্তি শিশু পাচার মামলার সন্দেহভাজন আসামী। শিশুকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতারে সকলের সহায়তা চায় পুলিশ।

গত ১১ এপ্রিল ২০২৩ রাতে ৩ মাস বয়সী শিশু মোঃ আব্দুল হোসেন তার পিতা-মাতার সাথে নিউমার্কেট থানার সুবাস্তু মার্কেটের গেইটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিল। সকালে পিতা-মাতা ঘুম থেকে উঠে দেখে তাদের শিশু পুত্র আব্দুল পাশে নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।

এ ঘটনায় শিশুটির পিতার অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় গত ১৭ এপ্রিল ২০২৩ একটি মামলা রুজু হয়। মামলা তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যে, গত ১২ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ ভোর ৫:০৩ থেকে ৫:০৪ মিনিটের সময় অজ্ঞাত এক ব্যক্তি শিশু আব্দুলকে তোয়ালে দিয়ে ঢেকে কোলে করে নিয়ে যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশুটি উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান পেয়ে থাকলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) (০১৭৭-৩৬২৯৯৭) এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

স/এষ্