ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষাঙ্গনে দূর্নীতি করে পরিত্রাণের সুযোগ নেই- খন্দকার নাসিরুল ইসলাম

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৬, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষাঙ্গনে দূর্নীতি করে পরিত্রাণের সুযোগ নেই- খন্দকার নাসিরুল ইসলাম

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ।। ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষাঙ্গনে সৃষ্ট সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে খন্দকার নাসিরের হস্তক্ষেপের প্রশংসা করেছে অভিভাবক ও সুশীল সমাজ।

উপজেলার পৌরসদরে অবস্থিত স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন- কলেজটির সভাপতি, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কলেজটির অধ্যক্ষ ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রমাণিত দূর্নীতির বিচার ও তার পদত্যাগ চেয়ে আন্দোলনে মাঠে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এ প্রেক্ষিতে ৬ অক্টোবর রবিবার সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর সাথে বৈঠক করে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে শিক্ষকমণ্ডলীর মধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন খন্দকার নাসিরুল ইসলাম। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা করবে।

তদন্তকালীন ১ সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে থাকবেন কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। তদন্তে দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নেন।

সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন- শিক্ষাঙ্গনে কারোরই দূর্নীতি করার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। হুটহাট সিদ্ধান্ত নয়, সবকিছুই যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে সম্পাদিত হবে।

এ সময় কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খন্দকার নাসিরুল ইসলামের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

স/এষ্