ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে ১০ পিস সোনার বার ও ৫ পিস সোনার চুড়িসহ এক যাত্রী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিমানবন্দরে ১০ পিস সোনার বার ও ৫ পিস সোনার চুড়িসহ এক যাত্রী গ্রেফতার

এস, এম, মনির হোসেন জীবন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে শারজাহ থেকে আসা যাত্রীর নিকট থেকে এক কেজি ২৫৮ গ্রাম সোনাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

গ্রেফতারকৃত যাত্রীর নাম ওমর ফারুক। তার পাসপোর্ট নং- বিআর-০৬৩৪৯৫৪। সে নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টীমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের গ্রিনচ্যানেল এলাকায় মালামাল স্ক্যান করার সময় তাকে সোনাসহ আটক করে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসময় তার কাছ থেকে ১০ পিস সোনার ও ৯৮ গ্রাম গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৩ লক্ষ টাকা।

মোহাম্মদ আব্দুস সাদেক আরো জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এয়ার এ্যারাবিয়া এয়ারওয়েজের (জি-৯৫১৮) নম্বরের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে এসে অবতরণ করে।

আর ওই বিমানের যাত্রী ছিলেন ওমর ফারুক। তিনি বিমান থেকে নেমে তড়িগড়ি করে গ্রিনচ্যানেল এলাকা দিয়ে বের হবার সময় কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা তার গতিবিধি লক্ষ্য করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে দেশে আসা ওই যাত্রীর সাথে থাকা লাগেজ স্ক্যান করা হয় এবং যাত্রীকে আর্চওয়ে করানো হয়। স্ক্যানকালে যাত্রীর লাগেজের ভিতর স্বর্ণের ইমেজ পাওয়া যায় এবং যাত্রীর প্যান্টের পকেট থেকেও স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীকালে কাস্টম ব্যাগেজ কাউন্টারে যাত্রীর লাগেজ খুলে তার ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের ৮ পিস স্বর্ণবার ও যাত্রীর পরিহিত প্যান্ট হতে ২ পিস স্বর্ণরারসহ মোট ১০ পিস সোনার বা এবং ৫ পিস সোনার চুড়ি (৯৮ গ্রাম) ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১.২৫৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ৯৩ লক্ষ টাকা।

কাস্টমস প্রিভেনটিভ’র এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিঙাসাবাদে আটককৃত যাত্রী বিদেশ থেকে দেশে সোনা আনার কথা স্বীকার করেছে।

এবিষয়ে তার বিরুদ্ধে সোনাচোরালান আইন, কাস্টমস এ্যাক্ট আইন এবং ফৌজদারী আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে রাতে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

স/এষ্