ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাহজালালে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজালালে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

এস, এম, মনির হোসেন জীবন : পেটের ভেতরে পাকস্থলীতে করে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বহন করে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত মাদককারবারির নাম মাসুদ খান (৩৯)। সে চাঁদপুর জেলার সদর থানার রুহুল আমিন খানের পুত্র ।

আজ সোমবার দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জিয়াউল হক পলাশ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিবাগ রাত পৌনে ১২ টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় এপিবিএন পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে।

জিয়াউল হক পলাশ আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাসুদ স্বীকার করে যে, ইয়াবা পাচারের উদ্দেশ্যে তিনি তার পেটের পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি টয়লেটে গিয়ে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলের বের করে দেন। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

স/এষ্