ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুর রহিম সরদার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

শার্শা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুর রহিম সরদার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। যশোরের শার্শা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার।

বৃহস্পতিবার (১১জুলাই) উপজেলা মাসিক সাধারণ সভায় নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আব্দুর রহিম সরদার নাম ঘোষণা করেন।

এর আগে গত ২১ মে শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহিম সরদার।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী জানান, সর্ব সম্মতি ক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, এবং ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা।

স/এষ্