ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

মোঃ সাইদুল ইসলাম
জুলাই ১৯, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পথচারীরা জানান, সকালে সড়কের উপরে ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। মনে হচ্ছে কোন দ্রুত গতির গাড়ি তাকে সজোরে আঘাত করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।