ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শার্শায় বোমা ফাটিয়ে মাছ লুটের অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় বোমা ফাটিয়ে মাছ লুটের অভিযোগ

মো. সাইদুল ইসলাম ।। যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার একদল দুষ্কৃতকারির বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, বুধবার (২ অক্টোবর) রাতে জোরপূর্বক বাঁওড় দখল করতে এসে এ ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন।

এসময় স্থানীয় লোকজন জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা ৩টি ঘর ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর ১৩ জনসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স/এস্