শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন- কাউন্সিলর যুবরাজ
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ দেশ- বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্মীয় উৎসবের দুটি দিক একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা প্রভৃতি। আরেকটি সামাজিক দিক । শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য । কিন্তু উৎসবের সামাজিক–সাংস্কৃতিক দিকটি খুব বড় । সেটা ধর্মবর্ণ–নির্বিশেষে সবার জন্য । সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে । তাই এর নাম শারদীয় দুর্গোৎসব ।
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল থেকে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও আনুষ্ঠানিক মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শাস্ত্রমতে, এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় ।
এ উৎসবকে সার্বজনীন উল্লেখ করে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকদের জোর দাবি জানিয়ে বলেন, ৫৪নং ওয়ার্ডে এবার ৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে । তাই পূজা চলাকালীন সময়ে সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে সকলকে শান্তি শৃংখলা বজায় রাখার অনুরোধ করেন তিনি । কোথাও কোনো প্রকার অপৃতিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত কারারও অনুরোধ করেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ।
স/বি

