ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৩, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রথম অধিবেশনে সাধারণ পরিষদের সভায় ক্লাবের আয়-ব্যয় হিসাব প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে কণ্ঠভোটে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন লিটনকে সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক তিন সভাপতি যথাক্রমে শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস ও আসাদুজ্জামান মিলন।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি নজরুল ইসলাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান স্বপন, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমান বাপ্পি, নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির।