ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও দুটি মোটরসাইকেল আটক করেছে ১৫ বিজিবি।

শুক্রবার ১৩ জুন লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ গঙ্গারহাট, বালারহাট ও ঝাউরানী বিওপির টহল দল পৃথক পৃথক অভিযানে এসব মাদক ও যানবাহন আটক করে।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ১৩৩ বোতল ফেনসিডিল। এ সময় দুটি মোটরসাইকেল—একটি ডিসকভার (১২৫ সিসি) ও একটি টিভিএস মেট্রো প্লাস (১১০ সিসি)—জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, মাদক ও মোটরসাইকেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।