ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৩১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

আগামী শনিবার ১জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে লালমনিরহাট জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার ৩০ মে বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য উপস্থাপন করেন । এ সময় লালমনিরহাটের কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৩শত ১৭জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১২ হাজার ৩শত ৬২জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২শত ২৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটের ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন লালমনিরহাটের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান।

স/এস্