ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে সুপারি পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২১, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে সুপারি পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু

লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আজিজুল হক (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগানে এ ঘটনা ঘটেছে।

নিহত আজিজুল হক সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মজিদুল হকের পুত্র। পুলিশ জানান, উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র সুপারি ব্যবসায়ী আশরাফুল হক বড়বাড়ী ইউনিয়নের ওই দর্জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগান ক্রয় করেন।

ওই বাগানের সুপারি পাড়ার জন্য প্রতিবেশী কিশোর আজিজুল হককে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সুপারি পাড়তে ওই বাগানের গাছে উঠে আজিজুল। ওই সময় পিচ্ছিল সুপারি গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর আজিজুল হক।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

স/এষ্