ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা।। লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও এক বাংলাদেশী নিহত হয়েছে।

২৫ জুন মঙ্গলবার রাত ১২ টা ৫৪ মিনিটের দিকে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশী কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নং সীমান্ত পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে।

এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হন, নুরুল ইসলাম (৬০)। পরে সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসে।

খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা ওই মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

স/এষ্