লালমনিরহাটে মেজর পরিচয়ে চাঁদাবাজি ২ জন গ্রেফতার
লাভলু শেখ, লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধায় মেজর পরিচয় দিয়ে জমি দখল করে দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে ২ ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার ৮ জুলাই দুপুরে হাতীবান্ধার ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত একজনের নাম সাজু আহমেদ ও অপরজনের নাম মাসুদ মিয়া।
জানা গেছে , ওই ২জন ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের জমি বিরোধে ১ লাখ টাকার বিনিময়ে নিজে মেজর হওয়ায় ক্ষমতা বলে দখল করার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে ২০ হাজার টাকা হাতিয়েও নেয় ওই ২জন। ওই দিন দুপুরের দিকে বাকি টাকাও নিতে যায় তারা। এসময় কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে দেয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দিয়েছে। আমরা তাদেরকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

