ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটে মহান বিজয় দিবস পালিত

admin
ডিসেম্বর ১৬, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে মহান বিজয় দিবস পালিত

লাভলু শেখ লালমনিরহাট থেকে: মহান বিজয় দিবস-২০২২ ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবময়দীপ্ত লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন হয়। তোপধ্বনির পর পরই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) টি. এম. এ মমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল বিজয় র্্যালী লালমনিরহাট শহর প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌদ্ধে পুস্পস্তবক করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হয়।

স/অ