লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা
লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক।। ধর্ষণ চেষ্টার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপনসহ ২জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বিচারপ্রার্থী এনজিওকর্মী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত গোলাম কিবরিয়া রিপন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পশ্চিম ভেলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি।
অপর অভিযুক্ত চাঁন মিয়া(৪২) একই এলাকার তালুক দুলালী(বারঘড়ি) গ্রামের হাসমত আলী ঝুল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই উপজেলার ভেলাবাড়ি চেয়ারম্যানটারী এলাকার লিয়াকত আলীর ছেলে নাসির উদ্দিন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ব্র্যাকে কর্মরত এক নারীর (৩০)। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন জয়। ওই নারী বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অবশেষে ওই নারী নিরুপায় হয়ে গত ২৭ জুলাই প্রেমিক জয়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন পালন করেন।
ওই নারী এ ঘটনার ন্যায়বিচার পেতে গত ৩ আগস্ট ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপন মাষ্টারের স্বরনাপন্ন হন তার পরামর্শেই ওই নারীকে চাঁন মিয়ার বাড়িতে রাখা হয়। বিচার প্রসঙ্গে কথা বলতে ওই দিন মধ্যরাতে চাঁন মিয়ার বাড়িতে গিয়ে গোপন ঘরে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণের জোর চেষ্টা করেন রিপন মাষ্টার। বিএনপি নেতা ধর্ষণে ব্যর্থ হয়ে চলে গেলে আশ্রয়দাতা চাঁন মিয়াও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তার আত্নচিৎকারে বাড়ির লোকজন এলে দ্রুত সটকে পড়েন চাঁন মিয়া।
ঘটনার একদিন পর বিগত ৪ আগস্ট ওই নারীকে আবারো ফোন করে ধর্ষণের চেষ্টায় বিশেষ মুহুর্তের চাহিদাময় আবেগিয় অনুভুতির বিষয়টি নতুন বর্ণনা এবং আবারও ওই নারীর কাছে কু-প্রস্তাব দেন বিএনপি নেতা রিপন। এমন কুস্তাবের একটি ফোনকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়।
এ ঘটনায় বিচার চেয়ে বিএনপি নেতা গোলাম কিরবিয়া রিপনকে প্রধান করে ২জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন নির্যাতিত ওই নারী। ভাইরাল সেই কল রেকর্ডটি সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বাদি।
বাদির অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত করে ওই রাতেই নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আদিতমারী থানা পুলিশ।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের সঙ্গে একাধিবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক বলেন, বিষয়টি আমার জানা নেই। এর বেশী কিছু বলতে রাজি হননি তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

