লালমনিরহাটে প্রান- ফ্রুটো খেয়ে ৫ শিশু অসুস্থ্য দেখার জন্য এলাকাবাসীর ভীড়
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটে প্রান- ফ্রুটো খেয়ে ৫ শিশু অসুস্থ্য। দেখার জন্য এলাকাবাসীর ভীড়। ওই ৫ শিশু লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাএী। অবস্থা বেগতিক দেখে সুফিয়া কে আবারও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ ডারারপার গ্রামের সৈয়দ আলীর কন্যা সুফিয়া খাতুন (১১), সুমাইয়া খাতুন (৭), এমদাদুলের কন্যা ইনু খাতুন (৬), সাইদুল ইসলামের কন্যা সাদিয়া খাতুন (৪) ও সৈয়দ আলীর নাতনি হাবিবা খাতুন (৫) কে আপন চাচা রাজমিস্ত্রী মাইদুল ইসলাম রোববার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় স্হানীয় আলী হোসেনের দোকান থেকে ২৫০ মিলি প্রান- ফ্রুটো ( ম্যাংগো জুস) ক্রয় করে এনে ওই শিশু কন্যাদের ভাগ করে দেন শিশুরা জুস খাওয়ার প্রায় ৩০ মিনিট পর মাথা ঘুরে মাটিতে পরে যায় এবং গুরুত্বর অসুস্থ্য হলে প্রায় ৩ ঘন্টা মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন।
কিন্তু কিছুতেই সুস্থ্য না হলে দুপুর ২ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে আসতে বলেন। ওই শিশুদের অভিভাবকরা চিকিৎসকের কথা মতো বাড়ীতে নিয়ে আসেন। বাড়ীতে নিয়ে আসার পর শিশু কন্যারা এখনো শরিরের কোন হুস পাচ্ছে না। এদের মধ্যে সুফিয়া খাতুনের অবস্থা আংশকাজনক অবস্থায় রয়েছে। প্রান- ফ্রুটো (জুস) এর বোতল চেক করে দেখা যায় গত ৮/৭/২২ ইং তারিখ উৎপাদন করা হয়েছে।
যার মেয়াদ আগামী ৭/৪/২০২৩ ইং সাল পর্যন্ত রয়েছে। ক্রেতা মাইদুল ইসলাম জানান, আলী হোসেনের দোকান থেকে একই জুস তিনিও ১ বোতল ক্রয় করে এনে খেয়েছেন। তার কোন সমস্যা হয়নি। শিশু কন্যারা জুস খাওয়ার পর ৩০ মিনিটের মধ্যে হঠাৎ করে মাথা ঘুরে পরে গুরুত্বর অসুস্থ্য হওয়ার বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছেন। এমন ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েন। শিশু কন্যাদের এমন ঘটনায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে এবং শত শত এলাকাবাসী দেখার জন্য ভীড় করেন। অভিভাবকরা জানান, এমন ঘটনা কোন দিনও হয়নি রোববার হঠাৎ করে এমন হওয়ায় তারা আতংকিত হয়ে পড়েছেন।
এদিকে প্রান- ফ্রুটো কোম্পানির লালমনিরহাট ডিলারের সাথে যোগাযোগ করে দেখা পাওয়া যায়নি। দোকানদার আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্হানীয় ডিলালের কাছে ওই জুস ক্রয় করেছেন এমন কেনো হলো তিনি তেমন উত্তর দিতে পারেন নি। এ সংবাদ লেখা পর্যন্ত শিশু কন্যারা অসুস্থ্য রয়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে! এটাই এখন দেখার বিষয় বলে এলাকাবাসী মনে করছেন।
তবে সুফিয়া খাতুনের অবস্থা বেগতিক দেখে সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল ৮ টায় আবারও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালের ৩য় তলার ২ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের লোকজন জানান, প্রায় ১৫ ঘন্টা পরে ৫ জন শিশুর মধ্যে ৪ জন কিছুটা সুস্থ্য হয়েছে।
স/এষ্

