লালমনিরহাটে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৫ জন গ্রেফতার
লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক লালমনিরহাট।। লালমনিরহাট জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৫ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানান, বুধবার ১২ নভেম্বর ২০২৫ ইং তারিখ। ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের কে লালমনিরহাট জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেন।
পুলিশের তথ্য মতে, নিষিদ্ধ আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলার শাখার সক্রিয় সদস্য ওই উপজেলার পৃর্ব ফকিরপাড়া গ্রামের মোঃ আঃ জব্বারের ছেলে মোঃ আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উত্তর ঘনেশ্যাম গ্রামের কপিল উদ্দিনের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৪৮), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের এপিএস আদিতমারী উপজেলার বারোঘড়িয়া গ্রামের মোঃ আবদার রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন ( ৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও নামুড়ী হারাটী গ্রামের মৃত্যু আঃ জব্বারের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৪৩) ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং হরদত্ত গ্রামের মোঃ মজিদুল ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের আসামি হওয়ায় তাদেরকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অপরাধী যেই হোক না কেনো। তাদেরকে গ্রেফতার পৃর্বক আইনের আওতায় নেয়া হবে।