ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী

লাভলু শেখ, লালমনিরহাট প্রতিবেদক ।। লালমনিরহাটের আদিতমারীতে ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে গরম সোয়াবিন তেল গায়ে ঢেলে দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী। এঘটনায় মামলা দায়ের হলে গ্রেফতার হন স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, গত শনিবার ৬ সেপ্টেম্বর রাত ৯ টা নাগাদ মোঃ শাহ- আলম (৩৬) ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী মোছাঃ লাবনী খাতুন (২৭) গরম সোয়াবিন তেল তার স্বামীর গায়ে ঢেলে দিয়ে ঝলসে দেয়।

পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। মোঃ শাহ- আলম কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সিএম এস হাসপাতালে ভর্তি করা হয়।

মোঃ শাহ- আলম দিনাজপুর সদর উপজেলার দক্ষিণবালবাড়ি গ্রামের মৃত্যু আব্দুল হামিদের ছেলে।

তিনি দীর্ঘ দিন ধরে লালমনিরহাট মিলিটারি র্ফাসে কর্মরত রয়েছে। চাকুরীর সুবাদে ১৩/১৪ বছর পূর্বে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস ইসলামপুর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের মেয়ে মোছাঃ লাবনী খাতুন কে বিয়ে করেন।

তাদের সংসার জীবনে ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বেশ কিছু দিন ধরে তাদের সংসারে ঝগড়া – বিবাদ চলে আসছিল। এরই জের ধরে ওই দিন রাতে লাবনী স্বামী মোঃ শাহ- আলমের গায়ে গরম সোয়াবিন তেল ঢেলে দিয়ে ঝলসে দেয়।

তারা দীর্ঘ দিন ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার সংলগ্ন এরশাদুল হকের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। মোঃ শাহ- আলমের মা মোছাঃআমেনা বেওয়া বাদী হয়ে, আদিতমারী থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে লালমনিরহাট সদর থানার ওসি ( তদন্ত) বাদল মন্ডলের নেতৃত্বে স্ত্রী মোছাঃ লাবনী খাতুন কে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

 

স/এষ্