ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটের কালীগঞ্জের সীমান্তে গুলি আহত- ২

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৩১, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জের সীমান্তে গুলি আহত- ২

লালমনিরহাট জেলা সংবাদদাতা।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী ১৫ রাইফেলস (বিজিবি)র সঙ্গে গরু চোরাকারবারীদের সংঘর্ষে বিজিবি সদস্য নায়েক মোহিবুল্লাহসহ ২জন আহত হয়েছেন।

মঙ্গলবার ৩১ অক্টোবর রাতে বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ৩০ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোর চওড়া এলাকায় সংঘর্ষ হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গোড়ল ইউনিয়নের সীমান্ত দিয়ে পার হয়ে আসা ভারতীয় গরু নিয়ে চোরাকারবারীর একটি দল খান্ডোরচওড়া হয়ে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৯১৮ হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খান্ডোরচওড়া এলাকায় গরু ও চোরাকারবারীদের ধরতে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু আটক করে।

পরে আটককৃত গরু ছিনিয়ে নিতে চোরাকারবারীরা বিজিবির উপর হামলা করে। এতে চোরাকারবারীদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক মোহিবুল্লাহ আহত হয়।

পরিস্থিতির অবনতি হলে টহলদল আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড এবং এসএমজির ০৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পাভেল নামের একজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যরা পৌঁছালে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

স/এষ্