লালমনিরহাটের কালিগন্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত আহত ১০ আটক ১ জন
লাভলু শেখ লালমনিরহাট থেকে: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ওমর আলী (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে। নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু বক্করের ছেলে।স্থানীয়রা জানান, তিস্তার চর এলাকায় জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে আবু সাঈদ ও আব্দুল বারীর মধ্যে বিরোধ চলছিল । এরই জেরে শুক্রবার উভয়ের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষ হয়। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুকসহ অন্যরা এগিয়ে গেলে ২গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কার আঘাতে ওমর ফারুক মারা গেছে। সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
স/অ

