লকডাউনের ৯ নবম দিন ফুলপুরে ৬ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি–
ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে আজ শুক্রবার ৬ জনকে ২৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার অভিযান চালিয়ে ৬ জনকে জরিমানা করে তা আদায় করেন।
সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে সেই সাথে সবাইকে সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও পুলিশ ফোর্স।
স/বি

