ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

র‌্যাব-১৩ এর অভিযানে  ১৩৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-১৩ এর অভিযানে  ১৩৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

লালমনির হাট প্রতিনিধি।। র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া থানাধীন এলাকা হতে ইং ২৬ জুন ২০২৫ রাত ১১ টায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামীর ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং-রাওতাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামী দীর্ঘদিন যাবত সীমান্ত পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ ভাবে মাদক চোরাচালান করে রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে পূর্ববর্তী সময়ে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।